এই নীতিতে বলা আছে Oditiyo ওয়েবসাইটে অর্ডার করলে বা যোগাযোগ করলে আমরা কোন তথ্য নিই, কেন নিই এবং কীভাবে ব্যবহার করি।

যে তথ্য আমরা নিই

  • অর্ডারের সময়: নাম, মোবাইল নম্বর, ডেলিভারি ঠিকানা (বিভাগ, জেলা, এলাকা) এবং চাইলে ইমেইল।
  • বিকাশ বা নগদে টাকা পাঠালে: যে নম্বর থেকে পাঠিয়েছেন এবং ট্রানজেকশন আইডি।
  • যোগাযোগ ফর্মে: নাম, মোবাইল নম্বর ও বার্তা।
  • সাইট চালানোর জন্য দরকারি কুকি (যেমন কার্টের পণ্য মনে রাখা) এবং অর্ডারটি কোন উৎস থেকে এসেছে (যেমন কোনো বিজ্ঞাপন) সে তথ্য।

তথ্য যেভাবে ব্যবহার করি

  • অর্ডার প্রসেস, ডেলিভারি ও পেমেন্ট যাচাই করতে
  • অর্ডার নিয়ে আপনার সাথে যোগাযোগ করতে
  • হিসাব ও আইনগত প্রয়োজনে রেকর্ড রাখতে

আমরা আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করি না।

যাদের সাথে তথ্য শেয়ার হয়

পার্সেল পৌঁছাতে যতটুকু দরকার (নাম, ফোন, ঠিকানা) শুধু ততটুকু তথ্য ডেলিভারি পার্টনারকে দেওয়া হয়। ওয়েবসাইট হোস্টিং ও অন্যান্য প্রয়োজনীয় সেবাদাতা আমাদের পক্ষে তথ্য সংরক্ষণ করতে পারে। বিজ্ঞাপনের ফল মাপতে আমরা Facebook (Meta)-এর মতো টুল ব্যবহার করলে সেগুলো কুকির মাধ্যমে সাইট ভিজিটের তথ্য নিতে পারে।

আপনার অধিকার

আপনার তথ্য দেখতে, সংশোধন করতে বা মুছে ফেলতে চাইলে যোগাযোগ পাতায় জানান।

পরিবর্তন

প্রয়োজনে এই নীতি হালনাগাদ করা হতে পারে; সর্বশেষ সংস্করণ সবসময় এই পাতায় থাকবে।